Skip to content Skip to navigation

Connexions

You are here: Home » Content » সৃজনশীল প্রশ্ন

Navigation

Recently Viewed

This feature requires Javascript to be enabled.
 

সৃজনশীল প্রশ্ন

Module by: Manash Kanti Biswas. E-mail the author

Summary: শিক্ষা একটি বিস্তৃত ক্ষেত্র। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার যে কোন অংশে নতুন কোন ধারণার প্রয়োগ বা পরিবর্তন সমস্যার সৃষ্টি করতে পারে। উদাহরণ সরূপ আমরা নতুন পরীক্ষা পদ্ধতির কথা বলতে পারি। কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হলে কী কী সুফল আমরা পাব তার একটি চিত্র আমাদের কাছে পরিস্কার হয়েছে বিভিন্ন প্রশিক্ষণ ও পত্রপত্রিকায় প্রকাশিত নানান গুণীজনের লেখার মাধ্যমে। কিন্তু কাজটি সঠিক ভাবে প্রয়োগ না করা গেলে ব্যয়িত অর্থ অপচয়ের খাতায় চলে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেয়ার পথে সবচেয়ে বড় অন্তরায় হল মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা প্রশ্ন প্রণয়ন করবেন আর যারা পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন তাদের রয়েছে এ বিষয়ে দক্ষতা ও সচেতনতার অভাব। এনসিটিবি (ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড) কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতির ওপর দুই/তিন দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের যে পদক্ষেপ নিয়েছে সেটি প্রশংসনীয় কিন্তু এত স্বল্প সময়ের এই প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষকদের সত্যিকার অর্থে দক্ষ করে তুলছে কি না এ বিষয়ে সন্দেহের অবকাশ আছে। তবে সচেতনতা বৃদ্ধির কাজটি হচ্ছে। বেশীর ভাগ শিক্ষক বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় ব্যবহারের জন্য কাঠামোবদ্ধ প্রশ্ন নিজেরা তৈরী না করে বাজারে প্রচলিত গাইড বই থেকে তুলে দিচ্ছেন। ছাত্র-ছাত্রীরা কোন্ গাইড বই কিনবে তার প্রতিযোগিতায় অবতীর্ণ। এতে কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেয়ার মূল উদ্দেশ্য শুরুতেই ব্যর্থ হচ্ছে। অনেক শিক্ষকের কাছে নতুন ধরনের প্রশ্নকরণ বিষয়টিই অত্যন্ত জটিল। শহর ও গ্রামের মধ্যে মুল্যায়ন এর মাপকাঠিও ভিন্ন হবে। ফলে গ্রামে বসবাসকারী শিক্ষার্থীদের মেধা আগের চাইতে আরো দ্রুত হারিয়ে যাবে বলে আশংকা করলে তা অমূলক হবে না। এ পরিস্থিতিতে প্রয়োজন এমন একটি ব্যবস্থা বা কৌশলের যার মাধ্যমে একই মাপকাঠির আওতায় সকল শিক্ষার্থীকে আনা যাবে আর সাথে সাথে যেকোন পর্যায়ে কর্মরত শিক্ষকেরা তাদের দক্ষতার ধারাবাহিক উন্নয়নে সচেষ্ট হবার সুযোগ পাবেন। সঠিক মূল্যায়নের জন্য একটি পূর্ব শর্ত হল, যাকে মূল্যায়ন করা হবে তাকে মূল্যায়নের জন্য ব্যবহৃত উপকরণ যেমন প্রশ্ন সম্বন্ধে আগে থেকে জানানো যাবে না। যদি জানানো হয় তবে শিক্ষার্থীর মনে রাখার ক্ষমতাটুকু ছাড়া আর কিছুই পরীক্ষার ফলাফল থেকে জানা যাবে না। নতুন পদ্ধতির বৈশিষ্ট এই যে, শিক্ষার্থী জানবে না কোন প্রশ্নটি তাকে পরীক্ষার খাতায় উত্তর করতে হবে। অর্থাৎ প্রশ্নের কখনই পুণরাবৃত্তি হবে না। এই গুণটি অর্জন করা সহজ নয়। তবে অসম্ভবও নয় যদি এই জনগোষ্ঠীর বড় একটি অংশকে সুপরিকল্পিত উপায়ে এ কাজে সম্পৃক্ত করা যায়। শিক্ষার মান উন্নয়নে আগ্রহী ও উদ্দ্যোগী সর্বস্তরের মানুষকে কি উপায়ে এক সূত্রে গাথা যায় তার কৌশল উদ্ভাবনের জন্যই বর্তমান প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। আমাদের এই ১৫ দিন ব্যাপি ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, কাঠামোবদ্ধ প্রশ্নকরণে যে ধরণের মান প্রত্যাশিত তা অর্জনের পথে প্রথম পদক্ষেপ। আপনাদের সক্রিয় অংশ গ্রহণ ও অর্জিত সাফল্য আমাদের নিয়ে যাবে সাফল্যের দিকে। আমাদের চাওয়া সাফল্য আসতে সময় নেবে অনেকটা- এ বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই তবে শুরু না করলে সাফল্য আসবে না এটিও একটি ধ্রুব সত্য। আপনাদের অর্জিত দক্ষতার মূল্যায়ন করা হবে সুকঠোর ভাবে। নির্দিষ্ট মান অর্জন ব্যতিরেকে আপনি কোন প্রকার কর্মোদ্যোগের দায়িত্ব পাবেন না। আমরা চাইবো যে কাজটি আপনি করবেন তা যেন নির্মোহ হয়। সঠিক যোগ্যতা অর্জনের জন্য আপনার প্রয়াস যেন সর্বোচ্চ হয়। আপনি পারবেন -এ আমাদের গভীর বিশ্বাস। তবে সঠিক সময়টির জন্য আপনার ধৈর্য্য ও পরিশ্রম সঠিক হতে হবে। আপনার হাতেই তৈরী হবে নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সকলের সাফল্য কামনা করছি।

Note: You are viewing an old version of this document. The latest version is available here.

প্রয়োজনীয় শব্দ ও তার ব্যাখ্যা

ছক 1
অনুধাবন কোন একটি বিষয় নিজের মত করে বুঝতে পারা। এটি মানুষের ধী-শক্তির নিম্নতম স্তর। এ স্তরে কোন ব্যাক্তির প্রাথমিক সিদ্ধান্ত গঠিত হয়। সাধারণত স্মৃতিতে সংরক্ষিত বিষয়াদি নিয়ে মানুষ যে চিন্তা-ভাবনা করে কোন প্রাথমিক সিদ্ধান্তে পৌছায় তাই তার অনুধাবন। এটি একই সাথে প্রক্রিয়া ও তার ফলাফল।
অভীক্ষা অভীক্ষা একটি প্রক্রিয়া বা কৌশল যার মাধ্যমে কোন শিক্ষার্থীর শিখনের পরিমাপ করা যায়।
একক কাজ যে কোন কাজ যদি একজন ব্যক্তির উপর ন্যস্ত হয় যেখানে অন্য কারো সাহায্য বা পরামর্শ প্রত্যাশিত বা গ্রহণযোগ্য নয় তবে সে-ধরণের কাজকে একক কাজ হিসাবে অভিহিত করা হয়। যেমন কোন সমস্যাভিত্তিক ব্রেইন স্টর্মিং।
এসাইনমেন্ট (নির্ধারিত কাজ) একটি পূর্ব পরিকল্পিত কাজ বা সমস্যা যা বিশেষ কোন শিখন উদ্দেশ্যকে সামনে রেখে প্রস্তুত করা হয়। এসাইনমেন্ট একক, জোড়ায় বা দলীয় কাজ হিসাবে দেয়া যেতে পারে তবে তা কাজের ব্যপ্তির উপর নির্ভরশীল। বাড়ির কাজ ও নির্ধারিত কাজ এক নয়। দুটির উদ্দেশ্য ও সীমা সম্পূর্ন ভিন্ন। এসাইনমেন্ট সাধারণত উচ্চতর দক্ষতা স্তরের সমস্যাবলী নিয়ে গঠিত হওয়া উচিত।
উচ্চতর দক্ষতা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রত্যাশিত সর্বোচ্চ শিখনস্তর যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়ন মূলক দক্ষতা প্রত্যাশিত।
উত্তরসূত্র প্রতিটি প্রশ্নের উত্তর প্রদানের জন্য ন্যূনতম প্রয়োজনীয় তথ্য, কৌশল ও এর ব্যবহার এবং সৃজনশীলতার তালিকা। এটি প্রতিটি স্তরের জন্য সুনির্দিষ্ট ও সংক্ষিপ্ত আকারে লিখিত থাকতে হবে। এই সকল উত্তর সূত্রের উপর ভিত্তি করে প্রকৃত প্রশ্নোত্তরটি লিখিত হবে। উত্তরসূত্র কখনই প্রকৃত উত্তরের বিকল্প হবে না। বিস্তারিত উত্তরসূত্র ও যাচাইপত্র দ্রষ্টব্য।
উদ্দীপক প্রতি সেট সৃজনশীল প্রশ্নের জন্য লিখিত উদ্দীপনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য, চিত্র লেখ ইত্যাদি যা শিক্ষার্থীকে বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হতে সাহায্য করে। উদ্দীপকে কোন প্রশ্নেরই উত্তর লিখিত থাকবে না। এটি শুধুমাত্র শিক্ষার্থীর পঠিত বিষয় স্মরন করতে সহায়তা করবে।
উপকরণ শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত যেকোন বস্তু যা কো শিখন এর উদ্দেশ্যে সংগৃহিত, তৈরী বা ক্রয়কৃত। একজন দক্ষ শিক্ষক তার আশে-পাশে প্রাপ্ত সব বস্তুকেই উপকরণে রূপান্তর করতে সক্ষম।
জ্ঞান সাধারণভাবে জ্ঞান বলতে বুঝানো হবে তথ্য যা কোন স্থানে সংরক্ষিত আছে এবং যা স্মৃতিতে সংরক্ষণ করার সুযোগ আছে। সোজা কথায় যা মুখস্থ করার সুযোগ আছে তাই জ্ঞান। প্রক্রিয়া হিসাবে জ্ঞান বলতে বুঝাবে স্মৃতিতে ধরে রাখার প্রক্রিয়াকে।
জোড়ায় কাজ যে কোন কাজ যদি দু-জন ব্যক্তির উপর ন্যস্ত হয় যেখানে ঐ দুজন ছাড়া অন্য কারো সাহায্য বা পরামর্শ প্রত্যাশিত বা গ্রহণযোগ্য নয় তবে সে-ধরণের কাজকে জোড়ায় কাজ হিসাবে অভিহিত করা হয়। এ পদ্ধতিতে পারস্পরিক মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহনে উভয়ের সক্রিয় অংশগ্রহণ কাম্য। যেকোন কাজ যা একার পক্ষে কষ্ট ও সময়সাধ্য জোড়ায় কাজ হিসাবে দেয়া যেতে পারে। এক্ষিত্রে শিক্ষককে জোড়া গঠনে দক্ষ হতে হবে। আর এই জোড়া গঠন অবশ্যই উভয়ের জন্য শিখন সহায়ক হতে হবে।
টেবিল কনফারেন্স(প্যানেল ডিসকাশন) একক কাজ বা জোড়ায় কাজ উপস্থাপনের জন্য সীমিত পরিসরে গঠিত একটি দল যেখানে প্রত্যেক সদস্য ভিন্ন ভিন্ন বিষয় উপস্থাপন করতে প্রস্তুত। এ প্রক্রিয়ায় প্রতি সদস্য তার কাজের সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয় অংশ উপস্থাপন করবেন ও অন্য সকলের এ বিষয়ে মতামত জানতে চাইবেন। প্রতিটি টেবিল ৪/৬ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে।
পরিবর্ধণ স্তরভিত্তিক প্রশ্নলিখনের একটি প্রক্রিয়া যেখানে মূল প্রশ্নবাক্যকে পরিবর্তন না করে এর সাথে বাক্যাংশ সংযোজন করে নতুন প্রশ্ন তৈরী করা যায়। মূলত এটি একটি প্রশ্নকে কোন স্তরে সুনির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়।
পূনর্গঠণ নতুন প্রশ্ন তৈরীর একটি প্রক্রিয়া যেখানে মূল প্রশ্নে ব্যবহৃত শব্দ সমূহের সম্ভাব্য বিকল্প শব্দ বাছাইয়ের মাধ্যমে প্রশ্নটি নতুন করে লেখা হয়। প্রতিটি পূনর্গঠনের পরে অবশ্যই প্রয়োজনীয় পরিবর্ধন করতে হবে।
প্রয়োগ পূর্বে শেখা কোন কৌশল বা জ্ঞান ভিন্ন পরিস্থিতিতে বা পরিবেশে ব্যবহার করার নাম প্রয়োগ।
প্রেজেন্টেশন (উপস্থাপন) একক, দলীয় বা জোড়ায় কাজ সম্পাদনের পরে অর্পিত কাজ, ফলাফল বা প্রক্রিয়া পূর্ব সিদ্ধান্ত অনুযায়ি গঠিত কোন দলের সামনে উপস্থাপন করা। এটি মূলত মৌখিক উপস্থাপন তবে এর সাথে বিভিন্ন উপকরণ ব্যবহৃত হলে বিষয়বস্তু আকর্ষণীয় হয়। যেমন পা্ওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।
প্রশ্ন সংকলন লিখিত প্রশ্নের তালিকা যা কোন একটি বিশেষ উদ্দেশ্যে গঠিত হয়েছে।
ফলাবর্তন (ফিডব্যাক) কোন কার্য সম্পাদনের পর ঐ কাজের প্রভাব যাদের উপর বর্তায় তাদের নিকট হতে সুনির্দিষ্ট ও উদ্দেশ্য ভিত্তিক মতামত সংগ্রহের প্রক্রিয়া। ফিডব্যাক কাজ সম্পাদনকারী ব্যক্তির কর্মদক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে প্রদান করা হয়ে থাকে। এক গঠনমূলক সমালোচনাও বলা যায়।
বিষয়বস্তু পাঠ বা পাঠ্যাংশ যা কোন পূর্বসিদ্ধান্ত অনুযায়ী বিশেষ উদ্দেশ্যে লিখিত হয়েছে।
ব্রেইন স্টর্মিং সমস্যা সমাধানের জন্য একটি একক প্রক্রিয়া যা একজন ব্যক্তির চিন্তাশীলতার উপর নির্ভরশীল।
মূল্যায়ন কোন পরিমাপ লব্ধ ফলাফলের উপর মূল্য আরোপের প্রক্রিয়া।
যাচাইপত্র লিখিত প্রশ্ন কোন স্তরের তা যাচাই এর জন্য ব্যবহৃত ছক।
রিফ্লেকটিভ প্র্যাকটিস(প্রতিফলন অনুশীলণ) কোন একটি বিষয়ে অংশগ্রহণ এর উপর কোন ব্যক্তির নিজের মন্তব্যকরণের কৌশল। সাধারণভাবে এ পর্যায়ে কোন ব্যক্তি তার উপর অর্পিত কাজ সম্পাদনে যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং পরিকল্পনাটির যতটুকু বাস্তবায়ন করতে পেছেছেন বলে তার নিজের কাছে প্রতীয়মান হয় তার মৌখিক উপস্থাপনকে বুঝায়।
স্নো-বোলিং একটি কৌশল যার মাধ্যমে একই বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির চিন্তা প্রসূত ফলাফল একত্রীকরনের মাধ্যমে একটি সম্পূর্ণ চিত্র তৈরী করা যায়।
শিখন একজন শিক্ষার্থী যে প্রক্রিয়ায় যা শেখে।
শিখনতত্ত্ব শিক্ষার্থীর শিখন সংক্রান্ত তত্ত্ব। বিসত্মারিত বর্ণনার জন্য প্রজেক্ট পরিচিতি পত্রের ০৫-০৬ পাতা দ্রষ্টব্য।
শিক্ষণ একজন শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যে প্রক্রিয়ায় যা করেন।
টুলকিট-০১ প্রশ্ন ও বিষয়বস্তু উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে লিখিত ১৫ ধাপ বিশিষ্ট কাঠামোর বর্ণনা এবং বিষয়বস্তুর যৌক্তিক বিভাজনোত্তর সংরক্ষণ তালিকা।
টুলকিট-০২ বিষয়বস্তু (পাঠ ও প্রশ্ন) উন্নয়নের জন্য একগুচ্ছ কৌশল সমন্বিত করা হয়েছে এই অংশে। টুলকিট-০১ এ বর্ণিত ধাপসমূহের মধ্যে ০৩-১০ নং ধাপ পর্যন্ত ব্যবহার করার প্রক্রিয়া সম্বলিত একটি কর্মপত্র হচ্ছে টুলকিট-০২।
গ্রেডিং পদ্ধতি বর্তমানে বাংলাদেশে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় ব্যবহৃত মূল্যায়ন প্রক্রিয়া। প্রজেক্ট পরিচিতি পত্রের ০৪-০৫ পাতা দ্রষ্টব্য।
সৃজনশীল (কাঠামোবদ্ধ) প্রশ্ন পদ্ধতি শিক্ষার্থীদের শিখন সামর্থ্য বিষয় বিবেচনায় রেখে শিখনের স্তর নির্ধারক প্রশ্নকরণ পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীর বিভিন্ন শিখন স্তরের অর্জিত দক্ষতা পরিমাপ করা যায়।
রিফ্লেকটিভ প্র্যাকটিস (প্রতিফলন অনুশীলন) কোন কাজ সম্পন্ন করার পর সেই কাজে ব্যক্তির ভূমিকা ঐ ব্যক্তির দ্বারা পর্যবেক্ষিত হলে তাকে প্রতিফলন অনুশীলন বলে। এ ধরনের অনুশীলন যে কোন পেশাগত উন্নয়নের মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়।
মাইন্ডম্যাপ একটি কৌশল যার মাধ্যমে মনের মধ্যে চলতে থাকা বিক্ষিপ্ত চিন্তার ঝড়কে নির্দিষ্ট নিয়মে খাতায় বা কাগজে উপস্থাপন করলে সেটি মাইন্ডম্যাপ এ পরিণত হয়।
চেইন কনসেপ্ট এক ধরণের মাইন্ডম্যাপ যা কোন প্রক্রিয়া বা বর্ণনার ধারাবাহিকতা প্রকাশ করে।
স্পাইডার কনসেপ্ট এক ধরণের মাইন্ডম্যাপ যা কোন বিষয়বস্তু সমন্ধে তথ্য একীভূত করতে সাহায্য করে।
শিক্ষাক্ষেত্র যে সকল কর্মকান্ড মানুষের আচরণের কাঙ্খিত পরিবর্তন ঘটায় সে সকল বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা ও কাজ শিক্ষাক্ষিত্রের অমর্ত্মভূক্ত।
ফরম এ, বি, সি, ডি উন্নয়নকৃত প্রশ্ন ও উত্তরসূত্র প্রশ্ন সংরক্ষণ কেন্দ্রে প্রেরণের জন্য বিশেষ ফরম সমূহ।
প্রশ্ন মনের অনুসন্ধিৎসু ভাব প্রকাশের ভাষাগত উপায়। প্রতিটি প্রশ্নের কিছু প্রত্যাশা থাকে।
প্রশ্ন ও প্রশ্নের ভাষা প্রশ্ন করা হয় কিছু প্রত্যাশাকে সামনে রেখে। প্রশ্নের ভাষা নির্ধারণ করে প্রশ্নটির প্রত্যাশা। ভাষা পরিবর্তনে প্রত্যাশার পরিবর্তন ঘটে বলে প্রশ্নটিও বদলে যায়।

Content actions

Download module as:

Add module to:

My Favorites (?)

'My Favorites' is a special kind of lens which you can use to bookmark modules and collections. 'My Favorites' can only be seen by you, and collections saved in 'My Favorites' can remember the last module you were on. You need an account to use 'My Favorites'.

| A lens I own (?)

Definition of a lens

Lenses

A lens is a custom view of the content in the repository. You can think of it as a fancy kind of list that will let you see content through the eyes of organizations and people you trust.

What is in a lens?

Lens makers point to materials (modules and collections), creating a guide that includes their own comments and descriptive tags about the content.

Who can create a lens?

Any individual member, a community, or a respected organization.

What are tags? tag icon

Tags are descriptors added by lens makers to help label content, attaching a vocabulary that is meaningful in the context of the lens.

| External bookmarks